আজই বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়ানাগেট চিকেন কারি - The News Lion

আজই বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়ানাগেট চিকেন কারি

 


দি নিউজ লায়নঃ     

উপকরণঃ  

মুরগির মাংস ১ কেজি,  

সয়াবিন ১ কাপ,  

আদাবাটা ১ টেবিল চামচ,  

রসুন বাটা ১ চা চামচ,  

পেঁয়াজবাটা আধা কাপ,  

পেঁয়াজকুচি ১ টেবিল চামচ,  

লঙ্কার গুঁড়ো ১ চা চামচ  

ধনে গুঁড়ো ২ চা চামচ,  

হলুদ গুঁড়ো আধা চা চামচ,  

জিরে গুঁড়ো ১ চা চামচ,  

টমেটো পিউরি আধা কাপ,  

গরম মশলা গুড়ো ১ চা চামচ,  

লবণ স্বাদমতো,  

মিল্ক ক্রিম আধা কাপ,  

তেল এক কাপ। 


প্রণালিঃ  ১ চা চামচ তেলে সয়াবিন পাঁচ মিনিট ভেজে প্রথমে ফুটন্ত জলে ১০ মিনিট পরে ঠাণ্ডা জলে   ১০ মিনিট ভিজিয়ে জল নিংড়ে নিন। মাংস পছন্দমতো টুকরা করে ধুয়ে জল ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল দিন গরম হলে পেঁয়াজ দিন। পেঁয়াজ ব্রাউন করে ভেজে আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন।


এবার টমেটো পিউরি দিন। হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে মাংস ও সয়াবিন দিয়ে কষান। মাংস কষানো হলে আধ কাপ গরম জল দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে মাখামাখা হলে গরম মশলাগুড়ো ও মিল্ক ক্রিম দিয়ে ১০ মিনিট রাখুন। এরপর পরিবেশন করুন ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.